Posts

Showing posts with the label ষষ্ঠ অধ্যায় (অভ্যাস-যােগ)

ষষ্ঠ অধ্যায় (অভ্যাস-যােগ)

Image
  ষষ্ঠ অধ্যায়   অভ্যাস-যােগ শ্রীভগবান কহিলেনঃ- ফল-আশা না রাখিয়া যিনি কদাচন।  নিত্য-নৈমিত্তিক কর্ম করেন সাধন।।  তিনিই প্রকৃত যােগী সন্ন্যাসী নিশ্চয়।  যজ্ঞহীন ক্রিয়াহীন সন্ন্যাসী হয়।১.  যােগরূঢ় হতে চান যে মুনি যখন। কর্মই সাধন-হেতু তাহার তখন।।  যােগারূঢ় অতঃপর তিনি ধনঞ্জয়।।  কর্ম-সন্ন্যাসই তার সাধন নিশ্চয়।।২-৩ . সমস্ত সংকল্প ত্যাগ যাহার যখন।  ইন্দ্রিয় বিষয়ে নাহি আসক্তি কখন।।  নিবৃত্তি নিশ্চিত যার কর্ম-অনুষ্ঠানে।  যােগারূঢ় তাহাকেই কহে সাধুজনে।।৪  মনকে যে আত্মবশে না রাখিতে পারে। তার সম নাহি শত্ৰু এই চরাচরে।। শীত উষ্ণ সুখ-দুঃখ মান-অপমান।  হইয়াছে যে আত্মার সমতুল্য-জ্ঞান।  সংযত প্রশান্ত পার্থ সে আত্মা নিশ্চিত।  পরমাত্মা সে আত্মায় স্থির সমাহিত।।৫-৭ প্রসন্ন বিজ্ঞান জ্ঞানে যাহার অন্তর।  অবিকার জিতেন্দ্রিয় যিনি নিরন্তর।।৮  মৃত্তিকা-প্রস্তর স্বর্ণে সম যার জ্ঞান।  যােগারূঢ় যােগী তিনি শাস্ত্রের বিধান।। .  পরহিতে ব্ৰতী যিনি স্নেহের কান্ডারী।  সৰ্ব্বজীবে সমভাব দরশনকারী।। পাপী তাপী সাধু জ্ঞা...